ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

আফগানিস্তানে তালিবানের হামলায় নিহত ১১

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় জাবুল প্রদেশে এক সংঘর্ষে ৩ সেনাসহ ৯ তালিবান যোদ্ধার প্রাণহানি ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন আরও কয়েকজন।


বিষয়টি নিশ্চিত করে প্রাদেশিক কাউন্সিলের প্রধান আতা জান হকবায়ান বলেন, রবিবার (২ মে) জাবুলের রাজধানী শহরের একটি নিরাপত্তা চৌকিতে হঠাৎ তালিবান যোদ্ধারা আক্রমণ চালায়। ভয়াবহ এ ঘটনায় আফগান নিরাপত্তা বাহিনীর ৩ সেনাসহ ৯ তালিবান যোদ্ধা নিহত হয়। এতে আহত হয়েছে আরও ২ সেনা সদস্য।


গেল মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর তালিবান যোদ্ধারা প্রতিদিনই কোথাও না কোথাও সংঘর্ষে জড়িয়ে পড়ছে। তাতে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ সাধারণ নাগরিকরাও হতাহত হচ্ছে।


বাইডেনের সৈন্য প্রত্যাহারের ঘোষণার পর এ পর্যন্ত ৩৪ প্রদেশের ২৪টিতে হামলার ঘটনা ঘটেছে। তাতে ১৫৭ জন আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যসহ ৬৯ সাধারণ জনগণ নিহত হয়েছে।


অভিযোগ রয়েছে, সশস্ত্র তালিবান সদস্যরা প্রায়ই সাংবাদিক ও সমাজকর্মীদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তাদের বেপরোয়া গাড়ী বোমা হামলা ও আক্রমণে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ জনসাধারণের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।

ads
ads
ads

Our Facebook Page

↑